Draupadi Cult
₹280
দ্রৌপদী কাল্ট
ড. হিমাংশু দত্তচৌধুরী
যজ্ঞের আগুনে যে প্রতিশোধের জন্ম, কুরুক্ষেত্র কেবল তার শুরু!
মহাকাব্যের পাতায় যাঁকে আমরা লাঞ্ছিতা, অভিমানী যাজ্ঞসেনী হিসেবে চিনি, দক্ষিণ ভারতের রুক্ষ লাল মাটির প্রান্তরে তিনি কোনও রাজপ্রাসাদের ঘেরাটোপে বন্দি নন। সেখানে তিনি সাক্ষাৎ প্রলয়ংকরী দেবী—‘দ্রৌপদী আম্মান’।
ব্যাসদেবের ধ্রুপদি মহাভারতের আড়ালে যে এক অন্ধকার, আদিম এবং রক্তক্ষয়ী লোকপুরাণের ইতিহাস শতাব্দীর পর শতাব্দী ধরে চাপা পড়ে আছে, ‘কাল্ট সিরিজ’-এর দ্বিতীয় গ্রন্থ ‘দ্রৌপদী কাল্ট’ সেই অকথিত আখ্যানকেই প্রথমবারের মতো এত গভীরভাবে বাঙালি পাঠকের সামনে তুলে ধরেছে।
এই বই আপনাকে নিয়ে যাবে তামিলনাড়ুর এমন এক গভীরে, যেখানে রাতের অন্ধকারে ‘পাম্বাই’ বাদ্যের গুরুগম্ভীর শব্দে জেগে ওঠে পাতালের ঘুমন্ত আদিম শক্তি। কুরুক্ষেত্র যুদ্ধের আগে কেন অর্জুন ও নাগকন্যা উলুপীর পুত্র আরাবানকে নিজের শরীর বত্রিশ টুকরো করে মা কালীর যজ্ঞে আহুতি দিতে হয়েছিল?
মৃত্যুর আগের রাতে আরাবানের শেষ ইচ্ছা পূরণের জন্য কেন স্বয়ং শ্রীকৃষ্ণকে তাঁর পুরুষ-অহংকার বিসর্জন দিয়ে ‘মোহিনী’ রূপ ধারণ করতে হয়েছিল? আর কেনই বা সেই এক রাতের বাসর এবং বিচ্ছেদের স্মৃতি বুকে নিয়ে আজও তামিলনাড়ুর কূভাগম গ্রামে হাজার হাজার রূপান্তরকামী মানুষ প্রতি বছর একটি রাতের জন্য সধবা হন এবং ভোরের আলো ফুটতেই হাতের চুড়ি ভেঙে, সিঁদুর মুছে বুক ফাটা কান্নায় বৈধব্য পালন করেন? ‘দ্রৌপদী কাল্ট’ পরতে পরতে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে হাজার বছরের প্রতিষ্ঠিত পুরুষতান্ত্রিক অহংকার।
এখানে দ্রৌপদী কেবল আভিজাত্যের দেবী নন, তিনি সমাজের বুকে জমে থাকা অবদমিত ক্রোধ ও প্রতিবাদের এক জ্বলন্ত প্রতিমূর্তি।
ISBN: 978-81-995310-6-2
HARD BINDING
FREE DELIVERY




