Baishnab Sahitye Samajtottwo
₹300
বৈষ্ণব সাহিত্যে সমাজতত্ত্ব
ডা. শ্রীযুক্ত ভূপেন্দ্রনাথ দত্ত প্রণীত
ভূমিকা ও সম্পাদনা
অতীন চক্রবর্ত্তী
ভূপেন্দ্রনাথ দত্ত রচিত বৈষ্ণব সাহিত্যে সমাজতত্ত্ব প্রারম্ভিক পর্যায়ের একটি অনন্য বিশ্লেষণধর্মী গ্রন্থ, যেখানে তিনি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের বিকাশ, তার সামাজিক প্রেক্ষিত ও রাজনৈতিক প্রভাবকে তাত্ত্বিক দৃষ্টিকোণে মূল্যায়ন করেছেন। গ্রন্থটিতে রয়েছে নিত্যানন্দের কর্মকাণ্ড থেকে শুরু করে বৈষ্ণব ধর্মে ইসলামের প্রভাব, সহজিয়াবাদ, ধর্মপ্রচার আন্দোলনের বৈশিষ্ট্য, সমাজের শ্রেণিচরিত্র ও জাতিগত রূপান্তরের স্বচ্ছ ও সমাজতাত্ত্বিক বিশ্লেষণ। বিশেষভাবে উল্লেখযোগ্য, গ্রন্থে প্রাক-চৈতন্য ও চৈতন্যোত্তর বৈষ্ণবধারার তুলনামূলক আলোচনা, ব্রাহ্মণ্য ও বৈষ্ণব ধর্মের আন্তঃসম্পর্ক এবং রাষ্ট্রচিন্তায় বৈষ্ণব প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। পাশাপাশি, লেখক বৈষ্ণব ধর্মের কিছু অন্তর্নিহিত সীমাবদ্ধতাও সমালোচনামূলক দৃষ্টিতে উপস্থাপন করেছেন। চৈতন্য পরবর্তী যুগে নেতৃত্বহীনতা, প্রচার ও সংগঠনে ঘাটতি এবং দলবদ্ধতার অভাব—এই সমস্ত বিষয় লেখক যুক্তিপূর্ণ ভাষায় বিশ্লেষণ করেছেন। এর পাশাপাশি রয়েছে কিছু উল্লেখযোগ্য পরিশিষ্ট যা গ্রন্থের যথার্থতাকে প্রসারিত করেছে। মূল আলোচনার পরিপূরক এই পরিশিষ্টে বৈষ্ণবধর্মের কয়েকটি গুরুত্বপূর্ণ দার্শনিক, সাহিত্যিক ও সাংস্কৃতিক বিষয় সংযোজিত হয়েছে। বাঙালির বৈষ্ণবধর্ম, বৈষ্ণব কবির গান, বৈষ্ণবতত্ত্ব, সহজিয়া বৈষ্ণবধর্ম এবং স্যার জন উডরফের তান্ত্রিক সৃষ্টিতত্ত্ব বিষয়ক নিবন্ধসমূহ মূল গ্রন্থের আলোচনাকে আরও সমৃদ্ধ ও পূর্ণাঙ্গ করে তুলেছে। সাহিত্যের সূত্র ধরে সমাজচিন্তার এমন সংবেদনশীল বিশ্লেষণ বাংলা সাহিত্য ও সমাজতত্ত্বচর্চায় বিরল।
ISBN: 978-81-686353-8-8
HARD BINDING
FREE DELIVERY




