Sale!

The Man in the Queue

₹480

প্রহেলিকা সিরিজ

দ্য ম্যান ইন দ্য কিউ

জোসেফিন টে

ভাষান্তর
আশিস সামন্ত
ভূমিকা ও সম্পাদনা
শ্রেয়সী সেন

 

একটি জনাকীর্ণ নাট্যশালার সামনে টিকিটের দীর্ঘ সারি। হঠাৎ সেই সারির মধ্যেই এক ব্যক্তির মৃত্যু—পিঠে বিঁধে রয়েছে একটি ছোটো ছুরি। এত মানুষের ভিড়ে হত্যাকারী কীভাবে অদৃশ্য হয়ে গেল? নিহত মানুষটির পরিচয়ই বা কী? জোসেফিন টে-র দ্য ম্যান ইন দ্য কিউ এক অভিনব হত্যারহস্য, যার অনুসন্ধানে নামেন স্কটল্যান্ড ইয়ার্ডের ইনস্পেক্টর অ্যালান গ্রান্ট। সূত্রের জট খুলতে খুলতে সামনে আসে মানুষের পরিচয়, সম্পর্ক ও আচরণের নানা অজানা দিক। যুক্তি ও পর্যবেক্ষণের পাশাপাশি নিজের অনুমানকে প্রশ্ন করার ক্ষমতাও হয়ে ওঠে সত্যের সন্ধানে অপরিহার্য। ব্রিটিশ রহস্যসাহিত্যের এই অনন্য উপন্যাসের ঝরঝরে বাংলা অনুবাদ তথা ‘প্রহেলিকা সিরিজ’-এর অন্তর্গত প্রথম গ্রন্থ পাঠককে শুধু অপরাধের সমাধানের দিকে নিয়ে যায় না; ভিড়ের মধ্যে মানুষকে চেনা এবং প্রমাণের আড়ালে লুকিয়ে থাকা সত্যকে খুঁজে পাওয়ার এক আকর্ষণীয় অভিজ্ঞতার মুখোমুখি করে।

ISBN : 978-81-180064-6-6
HARD BINDING
DEMY SIZE
FREE DELIVERY

Categories: ,