Deshiyo Rajyosomuher Bharatvuktir Kahini
₹640
দেশীয় রাজ্যসমূহের ভারতভুক্তির কাহিনি
ভি. পি. মেনন
অনুবাদক
অনির্বাণ হাজরা
এই গ্রন্থটি স্বাধীনোত্তর ভারতের রাষ্ট্রগঠনের ইতিহাসের অন্যতম প্রামাণ্য দলিল। গ্রন্থকার ভি. পি. মেনন, যিনি দেশীয় রাজ্যসমূহের ভারতীয় ইউনিয়নে সংযুক্তিকরণের প্রশাসনিক ও রাজনৈতিক প্রক্রিয়ার প্রত্যক্ষ অংশীদার ছিলেন, এই গ্রন্থে ১৯৪৭–১৯৫০ সময়কালের ঘটনাবলি বিশদভাবে বর্ণনা করেছেন। ব্রিটিশ শাসনের অবসানের পর ৫৬০-রও বেশি দেশীয় রাজ্যের সাংবিধানিক অবস্থান, তাদের ভারত বা পাকিস্তানে অন্তর্ভুক্তির প্রশ্ন, বিভিন্ন শাসকের সঙ্গে আলোচনার প্রক্রিয়া এবং রাষ্ট্রসংহতির কূটনৈতিক ও রাজনৈতিক কৌশল এখানে তথ্যনির্ভরভাবে উপস্থাপিত হয়েছে। বিশেষভাবে সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্ব, ভারতভুক্তির দলিলের প্রয়োগ, এবং জুনাগড়, হায়দ্রাবাদ ও কাশ্মীরের মতো জটিল সমস্যার বিশ্লেষণ গ্রন্থটিকে বিশেষ তাৎপর্য প্রদান করেছে। রাষ্ট্রগঠন, সাংবিধানিক ইতিহাস এবং স্বাধীনোত্তর ভারতের রাজনৈতিক রূপান্তর অনুধাবনের ক্ষেত্রে এই গ্রন্থ গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ পাঠকের জন্য এক অপরিহার্য আকরগ্রন্থ।
ISBN : 978-81-180064-1-1
DEMY SIZE
HARD BINDING




