Sale!

ইতিহাস ও সাহিত্য : অনুবন্ধমূলক সাহচর্য

480

ইতিহাস ও সাহিত্য পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট, কার্যত পরস্পরের ওপর নির্ভরশীল। ইতিহাস সাহিত্যকে তার তথ্যভান্ডারের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচনা করে, আবার সাহিত্যও তার মূল কাহিনিসূত্র, প্রেক্ষাপট ও চরিত্রাবলি নির্মাণে ইতিহাসের ঘটনাক্রমের অভিমুখে তাকিয়ে থাকে। বর্তমান গ্রন্থোদ্যোগে আটটি প্রবন্ধের মাধ্যমে ইতিহাস ও সাহিত্যের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণের প্রচেষ্টা চালানো হয়েছে। এখানে তেত্রিশ জন প্রথিতযশা বিশ শতকীয় বাঙালি ঐতিহাসিকের ইতিহাসচিন্তার সুলুকসন্ধান যেমন পাওয়া যাবে, তেমনই অন্তত ডজনখানেক বিশিষ্ট বাংলা উপন্যাসের ইতিহাস-সংশ্লিষ্টতার ময়নাতদন্তও সহজেই উপলব্ধ করা সম্ভব হবে। বাংলা সাহিত্যিক কল্পনায় কাশী বা বারাণসী যুগে যুগে কীভাবে চিত্রিত হয়েছে সেই আলোচনাও কম কৌতূহলোদ্দীপক নয়। বিশিষ্ট ঔপন্যাসিক সতীনাথ ভাদুড়ী, অতীন বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায় ও স্মরণজিৎ চক্রবর্তীর একাধিক নামকরা উপন্যাস বা বড়ো গল্পের মধ্যে ঐতিহাসিক উপাদানের যে অনুসন্ধানমূলক অন্তর্তদন্ত করা হয়েছে তাতে তৎকালীন এদেশীয় বড়োলোক ও এলিট সম্প্রদায়, বঙ্গীয় নবজাগরণের পুরোধাগণ, জনসাধারণ আর গরিবগুরবো নিরক্ষর অন্ত্যজ শ্রেণির জীবনালেখ্য পরিস্ফুট হতে দেখা যায়। এভাবে ইতিহাসাশ্রিত সাহিত্য হয়ে ওঠে বাঙালি তথা ভারতীয় রাজনীতি, সমাজ ও সংস্কৃতির ঐতিহাসিক দর্পণ, যা সহজেই পাঠকসমাজের মনোযোগ আকর্ষণ করে।

ISBN: 978-81-995310-1-7

HARD BINDING

FREE DELIVERY

Categories: ,