Kanhoji Angrey : Bismrito Hindu Nou-Senapoti
₹480
কানহোজি আংরে
বিস্মৃত হিন্দু নৌ-সেনাপতি
(মনোহর মালগাঁওকর রচিত Kanhoji Angrey :Maratha Admiral গ্রন্থটির পূর্ণাঙ্গ বঙ্গানুবাদ)
মনোহর মালগাঁওকর
ভাষান্তর : আশিস সামন্ত
মারাঠা ভূমের বীরপুত্র ছত্রপতি শিবাজী মহারাজ একটি স্বপ্ন দেখেছিলেন। ভারতবর্ষে বহিরাগত শত্রুদের কোনও আধিপত্য থাকবে না। না জলে, না স্থলে। সপ্তদশ শতকে মোগলদের বিরুদ্ধে দীর্ঘ অভিযান করেন শিবাজী মহারাজ। কিন্তু তারপরে একে একে পোর্তুগিজ, ওলন্দাজ, ফরাসি, ইংরেজ, সিদ্দিরা একে একে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নিজেদের অধিকার বসাতে শুরু করে। শুধু স্থলভাগেই নয়, জলভাগেও। শিবাজী মহারাজের মৃত্যুর পর একে একে সম্ভাজী সহ আরও মারাঠা বীরপুত্ররা সেই ধারাবাহিকতা বজায় রাখেন। সেই মারাঠা বীরপুত্রদের মধ্যে একটি নাম কানহোজি আংরে। কানহোজি আংরে বিশেষত পশ্চিম ঘাট পর্বতমালার উপকূল, কোঙ্কণ উপকূল সহ সমগ্র দক্ষিণ-পশ্চিম উপকূলের একচ্ছত্র সম্রাট হয়ে উঠেছিলেন তৎকালীন সময়ে। ব্রিটিশ, ওলন্দাজ, পোর্তুগিজরা তাঁর প্রতি তিতিবিরক্ত হয়ে তাঁকে ‘জলদস্যু’ হিসেবে সম্বোধন করত। কিন্তু কেন? জানতে হলে পড়তে হবে এই বই।
ISBN: 978-81-686353-7-1
FREE DELIVERY




