Samoyikpotre Bangalir Mohakabyo-Chorcha
₹480
সাময়িকপত্রে বাঙালির মহাকাব্য-চর্চা
(ঊনবিংশ ও বিংশ শতকীয় বাংলা সাময়িকপত্রে প্রকাশিত নির্বাচিত প্রবন্ধ সংকলন)
সম্পাদনা
শ্রেয়সী সেন
ভারতীয় মহাকাব্য রামায়ণ ও মহাভারতকে কেন্দ্র করে গড়ে ওঠা বৌদ্ধিক অনুসন্ধানের দীর্ঘ ঐতিহ্যের একটি নির্বাচিত ও সমালোচনামূলক সংকলন এই গ্রন্থ। উনবিংশ শতাব্দীর শেষভাগ থেকে বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত ঔপনিবেশিক বাংলার বৌদ্ধিক পরিসরে রামকথা ও মহাভারতচর্চা যেভাবে ইতিহাস, সমাজতত্ত্ব, সাহিত্যসমালোচনা ও জাতীয়তাবাদী চিন্তার সঙ্গে যুক্ত হয়ে নতুন ব্যাখ্যার জন্ম দিয়েছিল—এই গ্রন্থ তারই এক গুরুত্বপূর্ণ দলিল। রামায়ণ অংশে বাল্মীকি থেকে তুলসীদাস, কৃত্তিবাস থেকে ফারসী রামায়ণ এবং আধুনিক বাঙালি প্রবন্ধকারদের আলোচনায় রামকথার বহুরূপী রূপান্তর ও ঐতিহাসিকতা-অনুসন্ধানের প্রবণতা ধরা পড়ে। অন্যদিকে মহাভারত অংশে কালনির্ধারণ, সমাজব্যবস্থা, নারীচরিত্র, নৈতিকতা এবং মানবচরিত্র বিশ্লেষণের মাধ্যমে মহাকাব্যটিকে এক বিস্তৃত সামাজিক-ঐতিহাসিক পাঠ হিসেবে পুনর্গঠনের চেষ্টা লক্ষণীয়। পরিশিষ্ট অংশে সংযোজিত তাত্ত্বিক প্রবন্ধসমূহ মহাকাব্যতত্ত্ব ও বাংলাভাষায় মহাকাব্যের বিনির্মাণের ইতিহাসের ভিত্তি নির্মাণ করে এই আলোচনাকে আরও গভীর ও সমালোচনামূলক মাত্রা প্রদান করে। এই গ্রন্থ কেবল প্রবন্ধসংকলন নয়; এটি ঔপনিবেশিক বাংলার জ্ঞানচর্চার ইতিহাসে মহাকাব্যপাঠ কীভাবে একদিকে ঐতিহ্য, অন্যদিকে আধুনিকতার প্রশ্নের সঙ্গে সংলাপ রচনা করেছিল—তারই এক গভীর ও সমৃদ্ধ অনুসন্ধান।
ISBN: 978-81-686353-4-0
HARD BINDING
FREE DELIVERY




